Skip to main content

অ্যাপল লঞ্চ করল আইফোন এক্স, শীঘ্রই আসছে ভারতে।

Click here to read in English.  অ্যাপল আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাসের সাথে আইফোন X এক্স  লঞ্চ করেছে। আইফোন এক্স বা আইফোন ১০ একটি ৫.৮ ইঞ্চি স্মার্টফোন। এটি সবচেয়ে প্রিমিয়াম আইফোন। আইফোন এক্স সব আইফোনগুলির মধ্যে ডিজাইনে সেরা। আইফোন এক্স - এ উন্নত ইমেজ প্রসেসিং আলগোরিদম সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এটি জল এবং ধুলো প্রতিরোধী।


অ্যাপল আইফোন এক্স ডিজাইন এবং ডিসপ্লে

আইফোন এক্সের ডিজাইন খুব সুন্দর   এবং এটি স্টেইনলেস স্টীল এবং কাঁচের সমন্বয়ে তৈরি। এটি ৭.৭ মিমি পুরু এবং ১৭৪ গ্রাম ওজনের। আইফোন এক্সের ডিসপ্লেটি বেজেল লেস ৫.৮ ইঞ্চি অরগ‍্যানিক এলইডি(OLED) প্রদর্শন যা স্ক্র্যাচ এবং জল প্রতিরোধী।


অ্যাপল আইফোন এক্স প্রসেসর, র‍্যাম এবং স্টোরেজ

আইফোন এক্স সর্বাধুনিক ২.৪ গিগাহার্জ ৬৪-বিট হেক্সা কোর অ্যাপল এ-১১ বায়নিক প্রসেসর দ্বারা পরিচালিত হয় যা আগের প্রজন্মের অ্যাপল এ-১০ ফিউশন প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি শক্তিশালী এছাড়াও এতে আছে অ‍্যাপেলের তৈরী জিপিইউ যা ৩০ শতাংশ দ্রুত বলে অ্যাপল দাবি করেছে। এতে ৩ গিগাবাইট ডিডিআর ৪ (LPDDR4) র‍্যাম রয়েছে। স্টোরেজ ৬৪ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট যা বাড়ানো যাবে না।

অ্যাপল লঞ্চ করল আইফোন এক্স, শীঘ্রই আসছে ভারতে।

অ্যাপল আইফোন এক্স সফ্টওয়্যার এবং অন্যান্য বৈশিষ্ট্য

নতুন আইফোন এক্স আইওএস-১১ (iOS 11) এ চলছে। এতে ৩.৫ মিমি অডিও জ্যাক নেই। ভাল অডিও আউটপুটের জন্য ডলবি ডিজিটাল প্লাস এ সাথে স্টেরিও স্পিকার আছে। আইফোন এক্সে ফেস আনলকিং জন্য সামনে ইনফ্রারেড ক্যামেরা আছে আশ্চর্যজনকভাবে আইফোন এক্স - এ কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই।

অ্যাপল আইফোন এক্স ক্যামেরা

আইফোন এক্স - এ ডুয়েল রিয়ার ক্যামেরা আছে যেমন আছে আইফোন ৭ প্লাস, আইফোন ৮ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি নোট ৮ - এ। আইফোন এক্সে একটি ১২ এমপি সোনি সেন্সর আছে যা f/১.৮ অ্যাপারচারের এবং অন্য আর একটি ১২ এমপি সোনি ক্যামেরা সাথে রয়েছে টেলিফোটো লেন্স হিসাবে যা f/২.৪ অ্যাপারচারের। আইফোনের এক্স পোর্ট্রেট মোডে উন্নত বোকে এফেক্ট  সহ ছবি তুলতে সক্ষম। এছাড়াও আছে অপটিক্যাল ইমেজ স্ট‍্যাবিলাইজেশন এবং অপটিক্যাল জুম। সেল্ফির জন্য আছে ৭.১৬ এমপি অটো ফোকাস ক্যামেরা।


অ্যাপল আইফোন এক্স ব্যাটারি

অ্যাপল আইফোন এক্স ২৯০০ মিলি-অ্যাম্পিয়ার নন-রিমুভেবল ব্যাটারি দ্বারা চালিত হয়। অ্যাপলের মতে আইফোন এক্সের ব্যাটারি ব্যাক আপ আইফোনের ৭ এর চেয়ে ২ ঘন্টা বেশি। আইফোন এক্স এ ফাস্ট চার্জিং এবং ওয়‍্যারলেস চার্জিং এর সুবিধা পাওয়া যায়। আইফোন এক্স ৫০ শতাংশ পেতে পারে চার্জ মাত্র ৩০ মিনিটের মধ্যে।

*** আরও তথ্য পেলে এই পৃষ্ঠা আপডেট করা হবে। তাই এই পৃষ্ঠা পরিদর্শন করুন ও রিফ্রেশ করুন ***

অ্যাপল আইফোন এক্স মূল্য এবং প্রাপ্যতা

অ্যাপল আইফোন এক্স ২ টি স্টোরেজ - এ লঞ্চ করেছে।

১. ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ
২. ৩ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

আইফোন এক্স ধূসর এবং সিলভার রং - এ পাওয়া যাবে। ভারতে আইফোন এক্সের দাম ৬৪ জিবি মডেলের জন্য ৮৯,০০০ টাকা এবং আইফোন এক্সের ২৫৬ জিবি মডেলের জন্য ১,০২,০০০ টাকা। আইফোন এক্স ভারতে ৩ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে।

Comments