Skip to main content

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি রিভিউ : জেনে নিন কি ভালো আর কি খারাপ।

Click here to read in English. ভারতীয় স্মার্টফোন কোম্পানি মাইক্রোম্যাক্স তাদের নতুন স্মার্টফোন ক্যানভাস ইনফিনিটি বাজারে এনেছে ৫.৭ ইঞ্চির ডিসপ্লের সাথে। এটির পিছনে ১৩ এমপি এবং সামনে ১৬ এমপি ক্যামেরা আছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর দ্বারা পরিচালিত। ভারতে এটির দাম ৯,৯৯৯ টাকা।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি রিভিউ : জেনে নিন কি ভালো আর কি খারাপ।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি নকশা এবং প্রদর্শন

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি একটি প্লাস্টিক বডির স্মার্টফোন। এটি ৭.৩ মিলিমিটার পুরু এবং ১৫৯ গ্রাম ওজনের। এতে দুটি সিম কার্ড সাপোর্ট করে এবং একটি ডেডিকেটেড মেমরি কার্ড স্লট আছে। ডেডিকেটেড মেমরি কার্ড স্লট স্পষ্টভাবেই হাইব্রীড সিম স্লটের তুলনায় অনেক বেশি সুবিধাজনক। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনটির পিছনে অবস্থিত।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটির মূল আকর্ষণ হল ১৮:৯ অনুপাতের সাথে বেজেল লেস ৫.৭ ইঞ্চি ডিসপ্লে। ডিজাইনের দিক দিয়ে এটি অনেকটাই এলজি কিউ ৬ এবং স্যামসাং গ্যালাক্সি এস ৮/এস ৮ প্লাস এর মতো। এই ডিভাইসের রেজোলিউশন ৭২০ x ১৪৪০। এই দামে আপনি ফুল এইচডি ১০৮০p রেজোলিউশন সহ অনেক স্মার্টফোন পেয়ে যাবেন। ক্যানভাস ইনফিনিটির টাচ রেসপন্সও খুব দ্রুত নয়। এটি স্পষ্টভাবেই ফোন ব্যবহারকারীদের হতাশ করবে।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি পারফরমেন্স

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি ১.৪ গিগাহার্জ ৬৪-বিট কোয়াড কোর কুয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট দ্বারা পরিচালিত হয় যা ২৮ এনএম আর্কিটেকচারে নির্মিত। এটিতে ৩ জিবি সিঙ্গেল চ্যানেল এলপিডিডিআর-৩( LPDDR3) র‍্যাম (RAM) সহ ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি রয়েছে যা ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট দ্বারা বাড়ানো যায়। ফোনের স্বাভাবিক কাজ সম্পাদন করার সময় এটি ভালই কাজ করে কিন্তু হেভী মাল্টি টাস্কিং এবং গেমিং খারাপ মেমরি ম্যানেজমেন্টের কারণে ভাল হয় না।

এর পাশাপাশি ৯,৯৯৯ টাকায় রেডমি নোট ৪ রয়েছে যা ২.২ গিগাবাইট ৬৪-বিট অক্টা কোর স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট দ্বারা পরিচালিত হয় যা ১৪ এনএম আর্কিটেকচারের কারণে আরো ক্ষমতাশালী এবং অধিক ক্ষমতা সম্পন্ন।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি সফটওয়্যার এবং অন্যান্য বৈশিষ্ট্য

এটি অ্যান্ড্রয়েড নুগাট ৭.১.২ এ চলছে। মাইক্রোম্যাক্স নিশ্চিত করেছে যে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ওরিও ৮.০ আপডেটটি পাওয়া যাবে যা একটি বাজেট স্মার্টফোনের জন্য সত্যিই প্লাস পয়েন্ট তবে কোম্পানিটির নিজস্ব লঞ্চারটি দ্রুত টগল এবং অ্যাপ্লিকেশন শর্টকাটের মতো কিছু সাম্প্রতিক বৈশিষ্ট্য নষ্ট করে দেয়।

এই ফোনের ইউসার ইন্টারফেস ব্যবহারকারীদের অ‍্যাপল আইওএস(iOS) এর মত থিম দিতে চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত এটি আইওএস(iOS) এর মত দ্রুত ও মসৃণ পরিষেবা দিতে ব্যর্থ। মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটিতে কোন জাইরোস্কোপ সেন্সর নেই।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি ক্যামেরা

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটির সামনে একটি ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা f/২.০ অ্যাপারচার এবং ৮১.৫ ডিগ্রি ওয়াইড এঙ্গেল লেন্স সহযোগে আপনাকে বোকে এফেক্টের (ব‍্যাকগ্রাউন্ড ঝাপসা করে) সাথে সেল্ফি নিতে সাহায্য করে। সেল্ফির ক‍্যোয়ালিটি মাঝারি, খুব ভালো নয়।

পিছনের ক্যামেরাটি ১৩ এমপি  f/২.০ অ্যাপারচার এবং ৮১.৫ ডিগ্রি ওয়াইড এঙ্গেল লেন্স সহ। এটি স্বাভাবিক দিনের আলোতে ভালোই ছবি তোলে কিন্তু কম আলোতে এবং রাতে ভালো ছবি তুলতে সক্ষম নয়। কম আলোতে নেওয়া শটগুলিতে স্পষ্টভাবে নয়েজ দেখা যায়।


মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি ব্যাটারি

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি ২,৯০০ এমএএইচ ব্যাটারির সাথে আসে যা একদিন ব‍্যবহারের জন্য যথেষ্ট। গেম খেলার সময় ফোনটি গরম হয়ে ওঠে। ফোনটিতে কোন ফাস্ট চার্জিংয়ের সুবিধা নেই।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি মূল্য এবং প্রাপ্যতা

২২ শে আগস্ট মাইক্রোম্যাক্স এই ডিভাইসটি চালু করেছে এবং এটি বর্তমানে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি অ‍্যামাজন এক্সক্লুসিভ স্মার্টফোন। সবচেয়ে কম দামে অ‍্যামাজন থেকে এটি কিনতে এখানে ক্লিক করুন

আমাদের মতামত

যদি আপনি শুধুমাত্র দৈনন্দিন কাজের উপযোগী একটি আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন চান এবং সেল্ফিতে বোকে এফেক্টের অভিজ্ঞতা লাভ করতে চান তাহলে ফোনটি আপনার জন্য উপযুক্ত কিন্তু আপনি যদি এমন ব্যক্তি হন যে তার স্মার্টফোনটি আমার মত ব্যাপকভাবে ব্যবহার করে বা আপনি খুব হাই গ্রাফিক্সের গেম খেলতে পছন্দ করেন তবে আমরা এই ডিভাইসটি কেনার জন্য সুপারিশ করি না।

Comments

Popular posts from this blog

কিভাবে ফ্লিপকার্ট থেকে প্রতিদিন একটি ফ্রি আইফোন ৭ জিতবেন?

Click here to read in English . ফ্লিপকার্ট জিও খেলো ধন ধনা ধন কনটেস্ট নামে একটি নতুন প্রতিযোগিতা শুরু করেছে যেখানে আপনি প্রতিদিন একটি আইফোন ৭ জিততে পারেন ১০০ শতাংশ বিনামূল্যে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ২০ সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফ্লিপকার্ট 'ফ্লিপকার্ট জিও ধন ধন ধন কনটেস্ট' নামে একটি নতুন প্রতিযোগিতা চালু করেছে যার অধীনে আপনি প্রতিদিন আইফোন ৭ পেতে পারেন। এই প্রতিযোগিতাটি রিলায়েন্স জিও দ্বারা পরিচালিত এবং এটি ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এটি ২৪ শে সেপ্টেম্বর ২০১৭তারিখ পর্যন্ত চলবে। ফ্লিপকার্টে উল্লেখিত তথ্য অনুসারে এই প্রতিযোগীতার  প্রতিটি বিজয়ী একটি অ্যাপল আইফোন ৭ বা একটি জিও ওয়াইফাই ডিভাইস পাবেন। ফ্লিপকার্ট জিও ধন ধনা ধন প্রতিযোগিতায় কীভাবে অংশগ্রহণ করবেন? ১. এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আপনার স্মার্টফোনে ফ্লিপকার্ট অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। ২. এবার ফ্লিপকার্ট জিও গেমস ধন ধনা ধন প্রতিযোগিতা ব্যানারে ক্লিক করুন। ৩. তারপর স্ক্রল করে জিও তে সাবস্ক্রাইব করুন। ৪. এবার আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর এবং প...