Click here to read in English. ফ্লিপকার্ট জিও খেলো ধন ধনা ধন কনটেস্ট নামে একটি নতুন প্রতিযোগিতা শুরু করেছে যেখানে আপনি প্রতিদিন একটি আইফোন ৭ জিততে পারেন ১০০ শতাংশ বিনামূল্যে।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল ২০ সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফ্লিপকার্ট 'ফ্লিপকার্ট জিও ধন ধন ধন কনটেস্ট' নামে একটি নতুন প্রতিযোগিতা চালু করেছে যার অধীনে আপনি প্রতিদিন আইফোন ৭ পেতে পারেন। এই প্রতিযোগিতাটি রিলায়েন্স জিও দ্বারা পরিচালিত এবং এটি ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এটি ২৪ শে সেপ্টেম্বর ২০১৭তারিখ পর্যন্ত চলবে। ফ্লিপকার্টে উল্লেখিত তথ্য অনুসারে এই প্রতিযোগীতার প্রতিটি বিজয়ী একটি অ্যাপল আইফোন ৭ বা একটি জিও ওয়াইফাই ডিভাইস পাবেন।
ফ্লিপকার্ট জিও ধন ধনা ধন প্রতিযোগিতায় কীভাবে অংশগ্রহণ করবেন?
১. এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আপনার স্মার্টফোনে ফ্লিপকার্ট অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে।২. এবার ফ্লিপকার্ট জিও গেমস ধন ধনা ধন প্রতিযোগিতা ব্যানারে ক্লিক করুন।
৩. তারপর স্ক্রল করে জিও তে সাবস্ক্রাইব করুন।
৪. এবার আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর এবং পিনকোড প্রদান করতে বলা হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং 'আমি একটি জিও সংযোগের জন্য সাবস্ক্রাইব করতে চাই' এ ক্লিক করুন।
৫. উপরে উল্লিখিত পদক্ষেপগুলি পূরণ করার পর আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রশ্নের উত্তর দিন এবং ফলাফলের জন্য অপেক্ষা করুন। আপনি যদি প্রতিযোগিতা জিতে থাকেন তবে আপনাকে জিও - এর তরফ থেকে যোগাযোগ করা হবে।
প্রাসঙ্গিক প্রবন্ধ: মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি রিভিউ : জেনে নিন কি ভালো আর কি খারাপ।
ফ্লিপকার্ট জিও ধন ধনা ধন প্রতিযোগিতার শর্তাবলী:
১. প্রতিযোগিতাটি শুধুমাত্র ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশানে অনুষ্ঠিত হবে। ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না।২. ফ্লিপকার্টের এই প্রতিযোগিতার জন্য রিলাইন্স জিওকে আপনার প্রদত্ত সকল তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য জিও দায়বদ্ধ। তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হলে ফ্লিপকার্ট কোনভাবেই দায়ী হবে না।
৩. প্রতিযোগিতার বিজয়ী প্রতি প্রতিযোগিতা সেশনের ৪৮ ঘন্টার মধ্যে ফ্লিপকার্টের পেজে ঘোষণা করা হবে।
৪. বিজয়ীদেরকে ২৬ শে সেপ্টেম্বর ২০১৭ থেকে ৩০ শে সেপ্টেম্বর ২০১৭ এর মধ্যে পুরস্কার দাবী করতে হবে।

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete